খালেদা জিয়ার মৃ/ত‍্যুর খবরে জামায়াত–শিবিরের অশালীন ও কুৎসিত উল্লাস-বিদ্রুপ

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত–শিবিরের নেতাকর্মীদের একাংশ অশালীন, কুরুচিপূর্ণ ও কুৎসিত উল্লাসে মেতে উঠেছে বলে অভিযোগ উঠেছে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিদ্রূপাত্মক পোস্ট, মন্তব্য ও ভিডিও ছড়িয়ে পড়ছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে।

এছাড়া জামায়াত–শিবিরপন্থীরা দাবি করছে, খালেদা জিয়া এক মাস আগেই মারা গেছেন এবং তাঁর পুত্রের আসন্ন নির্বাচনে জনসমর্থন ও সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে দেরিতে মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে—এমন বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। যদিও এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এদিকে জামায়াতপন্থি হিসেবে পরিচিত মাওলানা রফিকুল আফসারী সম্প্রতি তারেক রহমানকে কটাক্ষ করে একটি ভিডিও প্রকাশ করলে তা নতুন করে বিতর্কের জন্ম দেয়। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং অনেকেই একে রাজনৈতিক শিষ্টাচারবিরোধী বলে মন্তব্য করেন।

সবকিছু মিলিয়ে খালেদা জিয়ার মৃত্যু ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ