জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার বাইশ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।
পোস্টে তিনি উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে কিছুক্ষণ আগে গুলি করা হয়েছে। ঘটনার পর তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।
এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ
