এনসিপি নেতা গুলিবিদ্ধ তদন্তে নারী ও চাঁদাবাজি সংশ্লিষ্টতার অভিযোগ

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার সোমবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে গুলিবিদ্ধ হন। পুলিশের প্রাথমিক তদন্তে এ ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের মতে তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক রয়েছে।

প্রথমদিকে মোতালেব শিকদারকে রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার তথ্য জানানো হলেও পরে খুলনা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করে জানায়, তিনি আসলে মুক্তা হাউজ নামের একটি ভবনের নিচতলায় গুলিবিদ্ধ হন। ওই বাসাটি তার নারী সঙ্গী তন্বীর ভাড়া নেওয়া ফ্ল্যাট। সেখানে তিনি প্রায় দুই মাস ধরে অবস্থান করছিলেন।

পুলিশি তদন্তে ওই বাসা থেকে পাঁচটি খালি বিদেশি মদের বোতল, একটি পিস্তলের খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনার আগের রাতে দুইজন ব্যক্তি ওই বাসায় প্রবেশ করেছিলেন।
তদন্তে আরও জানা যায়, মোতালেব শিকদার পূর্বে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ ও তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন। চাঁদার ভাগবাটোয়ারা ও অভ্যন্তরীণ বিরোধের জেরে তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার দক্ষিণ বিভাগের তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো কারণ পাওয়া যায়নি। তবে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে বাসার মালিকের স্ত্রী আশরাফুন্নাহার পুলিশের কাছে দেওয়া বক্তব্যে জানান, তন্বী নামে এক তরুণী ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন এবং নিজেকে এনজিও কর্মী হিসেবে পরিচয় দিতেন। পরবর্তীতে তার অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠায় তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের আগেই এই গুলির ঘটনা ঘটে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ