হাদীর ওপর হামলার পর মির্জা আব্বাসকে ইঙ্গিত করে শিবির নেতা সাদিক কায়েমের পোস্ট!

অবশ্যই পরুন

রাজধানীতে ওসমান হাদীকে গুলি করে আহত করার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ডাকসু ভিপি ও ঢাকা-৮ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী সাদিক কায়েম। ঘটনার পরপরই দেয়া এই পোস্টে তিনি দাবি করেন, “চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে।”

সাদিক কায়েম তাঁর পোস্টে রাজধানীর ছাত্র-জনতাকে “প্রস্তুত থাকার” আহ্বান জানান। পাশাপাশি তিনি বিএনপির ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে এই হুমকিসূচক বার্তাটি প্রকাশ করেন বলে জানা গেছে।

আজকের হামলায় ওসমান হাদী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা জানান, সশস্ত্র দুবৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। আহত হাদীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উসকানিমূলক বক্তব্য ও “অভ্যুত্থানের” হুমকির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দল প্রতিক্রিয়া জানায়নি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ