এমপি প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, অভিযোগের তীর মির্জা আব্বাস ও সাদিক কায়েমের দিকে

অবশ্যই পরুন

ঢাকা-৮ আসনের নির্বাচনী মাঠে উত্তেজনার মাঝে আজ সকালে গুলিবিদ্ধ হয়েছেন এমপি প্রার্থী ওসমান হাদী। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করার নির্দেশ দেন। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে হাসপাতাল উৎস।

এ ঘটনার সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে মির্জা আব্বাসের দিকে সবার সন্দেহ হাদীকে নির্বাচন থেকে সরিয়ে নিতেই এই ঘটনা ঘটিয়েছেন বলে অনেকে মন্তব্য করেছেন।

পুলিশ বলছে, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ সংগ্রহ করে তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। এদিকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ