ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ করিম ফয়সাল ছাত্রলীগের কেউ নন। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ও জাওয়াদ নির্ঝর দাবি করেছিলেন, ফয়সাল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি ও আদাবর থানার সভাপতি। তবে ফ্যাক্ট ডিটেক্টরের অনুসন্ধানে এসব দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পদগুলোতে ফয়সাল বা দাউদ নামে কারও অস্তিত্ব নেই। ফলে জুলকারনাইন ও জাওয়াদের প্রচারিত তথ্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে ফ্যাক্ট ডিটেক্টর বাংলাদেশ।
ন্যাশনিক্স/একেএ
