বিজয়ের মাসে ইলিয়াসের কথা শুনে মনে হয় টিক্কা খানেরই সন্তান: গোলাম মাওলা রনি

অবশ্যই পরুন

রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও লেখক গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তীব্র সমালোচনামূলক পোস্ট দিয়েছেন। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাম্প্রতিক এক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে রনি লেখেন,
“অনেকে ওকে বিহারী বংশোদ্ভূত বলে। কিন্তু বিজয়ের মাসে ওর কথাবার্তা শুনে মনে হয় যেন টিক্কা খানেরই সন্তান!”

তিনি আরও যোগ করেন,
“মুক্তিযুদ্ধ নিয়ে যে বিকৃত ভাষায় কথা বলে, তা শুনলে মনে হয় ইয়াহিয়া খানের ছায়াই এখনও ওর ভেতরে লুকিয়ে আছে।”

রনির এই মন্তব্য মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। প্রকাশের এক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে ২৪ হাজারের বেশি রিঅ্যাকশন এবং প্রায় সাড়ে চার হাজার মন্তব্য জমা হয়। প্রতিক্রিয়াগুলোতে দেখা যায় তুমুল বিতর্ক, সমালোচনা এবং নানা রকম মন্তব্য।

উল্লেখ্য, সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমানে বিদেশে থেকে নিয়মিত অনলাইন ভিডিওর মাধ্যমে দেশের রাজনীতি ও ইতিহাস নিয়ে মতামত প্রকাশ করেন। তাঁর সাম্প্রতিক কোনো ভিডিওতেই এমন মন্তব্য ছিল যেটি গোলাম মাওলা রনির বিরূপ প্রতিক্রিয়ার কারণ বলে মনে করা হচ্ছে।

ন‍‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ