ছাত্রীসংস্থার অনৈতিক কর্মকাণ্ড: ধর্মীয় লেবাসে হানি ট্র্যাপ ও ইমু ব্যবসার জাল

অবশ্যই পরুন

জামায়াত-শিবিরের নারীভিত্তিক সংগঠন ছাত্রীসংস্থার বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন শিক্ষার্থী মহলের দাবি, সংগঠনটির একটি অংশ রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপকর্ম চালাচ্ছে, যা সমাজে নৈতিক অবক্ষয়ের দৃষ্টান্ত তৈরি করছে।

সূত্রের অভিযোগ, ছাত্রীসংস্থার সঙ্গে সম্পৃক্ত কিছু সদস্য সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের যৌন চাহিদা পূরণের মতো সংবেদনশীল ও অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে প্রভাবশালী বিদেশি ব্যক্তি, ব্যবসায়ী এবং রাজনৈতিক মহলের নির্দিষ্ট অংশকে ‘হানি ট্র্যাপ’-এ ফেলার মাধ্যমেও হয়রানি ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া ইমু অ্যাপসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থের বিনিময়ে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকার বিষয়টিও অভিযোগের মধ্যে রয়েছে। এসব কর্মকাণ্ডকে বিশ্লেষকরা “ধর্মীয় মূল্যবোধের লেবাসে আড়াল করা উদ্বেগজনক অপকর্ম” হিসেবে বর্ণনা করেছেন।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এ ধরনের অভিযোগ শুধু শিক্ষাঙ্গনের পরিবেশকেই কলুষিত করছে না, বরং ধর্মীয়-রাজনৈতিক পরিচয়ের প্রতি মানুষের আস্থাকেও ক্ষতিগ্রস্ত করছে। অনেকে বিষয়টিকে “বিব্রতকর ও নিন্দনীয়” আখ্যা দিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে জামায়াত বা ছাত্রীসংস্থার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন সচেতন মহল।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ