চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভোররাতের বিশেষ অভিযানে রাশেদ নুর ওরফে রাশু (৩৮) নামের এক যুবককে অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার রাশু ওই এলাকার রজ্জাক নুর ওরফে রজ্জক নুরের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি এবং ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন,
“অস্ত্রসহ গ্রেপ্তারকৃত রাশুর বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।”
ন্যাশনিক্স/এপি
