মিরপুর চিড়িয়াখানায় খাঁচা ভেঙে নয়, দরজা খোলা থাকায় বেরিয়ে গেল সিংহ

অবশ্যই পরুন

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে একটি সিংহ বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে আসে বলে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম।

তিনি জানান, সিংহটি বের হয়ে খাঁচার পাশের এক কোণে অবস্থান করছে এবং চারপাশ থেকে সেটিকে ঘিরে রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সেখানে কর্মীরা খুব কাছাকাছি যেতে পারছেন না।

ডা. রফিকুল ইসলাম বলেন,
“অবশ করার অস্ত্র প্রস্তুত আছে। সুযোগ পাওয়া মাত্র সিংহটিকে অবশ করা হবে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”

সিংহটি কীভাবে বের হলো এই প্রশ্নে তিনি জানান, গ্রিল বা খাঁচা ভাঙার কোনো চিহ্ন নেই। তার ধারণা, খাঁচার দরজায় তালা লাগানো হয়নি এবং সেখান দিয়েই সিংহটি বের হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ