ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
ঢাকা–১৮ আসনে মনোনয়ন পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ আলোচনায় ছিলেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ—বিএনপি নেতা মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই। দলে যোগদানের পর থেকে তিনি সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিলেও শেষ পর্যন্ত দলের চূড়ান্ত মনোনয়ন পাননি।
গত ৪ নভেম্বর বিএনপিতে যোগ দেন স্নিগ্ধ। এরপর ঢাকা–১৮ আসনটি ফাঁকা থাকায় তার মনোনয়নের সম্ভাবনা জোরালো হলেও দল শেষ পর্যন্ত অন্য প্রার্থীকে বেছে নিয়েছে।
এ ছাড়া, গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছিল বিএনপি। নতুন ঘোষণার মাধ্যমে এখন পর্যন্ত বিএনপির ঘোষণা করা প্রার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পেল।
ন্যাশনিক্স/এজে
