খালেদা জিয়ার জন্য আজ আসবে না কাতারের এয়ার এম্বুলেন্স

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় আসছে না। কারিগরি ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হওয়ায় খালেদা জিয়ার বিদেশযাত্রাও পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ব্রিফিংয়ে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের মূল্যায়ন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, “মেডিকেল বোর্ড যদি উপযুক্ত মনে করে এবং শারীরিক পরিস্থিতি অনুমতি দেয়, তাহলে খালেদা জিয়া রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে দেশ ছাড়তে পারেন।”

বিএনপি নেতাদের মতে, তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ নেওয়ার ব্যাপারে সব প্রস্তুতি রাখা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তার শারীরিক স্থিতি ও চিকিৎসকদের পরামর্শের ওপর।

ন্যাশনিক্স/জেএফ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ