খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে বাদ জুমা দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সংশ্লিষ্ট ধর্মের আচার অনুযায়ী প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করতে অনুরোধ করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ