বিএনপি এখন নাস্তিকদের দল: আমির হামজা

অবশ্যই পরুন

বিএনপির আদর্শ ও বর্তমান নেতৃত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন জামায়াত সমর্থিত বিতর্কিত বক্তা ও এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজা। তিনি দাবি করেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপি আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে টিকে নেই।

আমির হামজার ভাষ্যে, “জিয়াউর রহমানের বিএনপি বা খালেদা জিয়ার বিএনপি এখন আর দেশে নেই। দলে রাম-বাম, নাস্তিক ও বাউল ঘরানার লোক ভরপুর হয়ে গেছে। এজন্য খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি। তিনি না থাকলে বিএনপি দলটাও থাকবে না। দেশের মানুষের সেন্টিমেন্ট তারা বুঝতে পারছে না। নাস্তিকদের পক্ষ নেওয়ার কারণে তারা টিকে থাকতে পারবে না।”

তার এই বক্তব্যকে কেন্দ্র করে আবারও সমালোচনার ঝড় উঠেছে। অতীতেও আমির হামজা বিভিন্ন ধর্মীয় ইস্যুতে উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির সাম্প্রতিক অবস্থান, নেতৃত্ব সংকট ও আদর্শগত দুর্বলতা নিয়ে এমন মন্তব্য দলটিকে আরও অস্বস্তিতে ফেলতে পারে। তবে বিএনপির পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ