জাতীয় নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

অবশ্যই পরুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট আবেদন করেন।

রিটে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া কেন অবৈধ হবে না তা জানতে রুল জারির আবেদন করা হয়েছে। পাশাপাশি রিটের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখারও অনুরোধ জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদেরকে এতে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান, আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে।

এর আগে ২৯ নভেম্বর সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে রয়েছে।

এদিকে বুধবার নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যম অপরিহার্য ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, গত দেড় দশকে নির্বাচনী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দায়িত্বশীল ভূমিকা নিয়েই পরিস্থিতি ঠিক করতে হবে।

একই অনুষ্ঠানে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে কমিশন এখন ব্যস্ত সময় পার করছে এবং সর্বোত্তম নির্বাচন আয়োজনই তাদের লক্ষ্য।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ