মিছিলের চার দিন পর তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার

অবশ্যই পরুন

রাজধানীর দিয়াবাড়িতে মিছিল শেষে নিখোঁজ হওয়ার চার দিন পর তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে ছাত্রলীগ কর্মী মমিন খানের লাশ। ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে মিছিল শেষে তিনি আর বাসায় ফেরেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের অভিযোগ, মিছিল শেষে বাসায় ফেরার পথে মমিন খানকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যার পর তার মরদেহ তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মমিন খানের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। গরীব পরিবারের সন্তান মমিন ঢাকায় একটি ছোট চাকরির পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন। তার পরিবারে রয়েছে এক ছোট শিশু।

ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ