রাজধানীর পিজি হাসপাতালে আগুন

অবশ্যই পরুন

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতাল) এ-ব্লকের তৃতীয় তলায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বুধবার সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭টি ইউনিট টানা কাজ করে মাত্র ১৮ মিনিটে, সকাল ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সূত্রপাত ঠিক কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তাছাড়া হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, শাহবাগ ফুটওভার ব্রিজের পাশ থেকে হঠাৎ ভবনটির তৃতীয় তলা দিয়ে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই ফায়ার সার্ভিস দ্রুত এসে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ