ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি মেখে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে সদর উপজেলার চিনাইর গ্রামের চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। সকালে স্মৃতিস্তম্ভে কালি মাখা অবস্থায় ছবি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর স্কুলের সামনে স্থাপন করা স্মৃতিস্তম্ভটিতে প্রথমে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। পরে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে শহীদ মুগ্ধর ছবি বসানো হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ছবি বিকৃত করার উদ্দেশ্যে তাতে কালি মেখে দেয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এজে
