কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

অবশ্যই পরুন

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন লাগার প্রাথমিক কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থলে দেখা যায় বস্তির মাঝ বরাবর বড় অংশজুড়ে আগুন দাউ দাউ করে জ্বলছে এবং গুলশান-১ লেক সংলগ্ন অংশের প্রায় পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বস্তির মানুষজন নিজ নিজভাবে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ সামান্য মালামাল বের করতে পারলেও, অনেকের পক্ষে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

বিস্তারিত আসছে…

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ