সকল সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে প্রমাণ হইতেছে যে,
যেহেতু আসামী শেখ হাসিনা আশ্রয়ন-১ প্রকল্পের মাধ্যমে
৮,৬৭,৯০৪ টি হতদরিদ্র পরিবারের ৪৩,৩৯,৫২০ জন গৃহহীন বাঙালিকে মাথা গোঁজার ঠাই দিয়েছেন। এবং আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে ২,৩৪,৩৯৩ টি পরিবারের ১৩,৩০,০৬০ জন গৃহহীনকে জমিসহ পাকাঘর দিয়ে ভুমিহীনের অপবাদ ঘুচিয়ে জাতে তুলে এলিট শ্রেনীর জাত্যভিমানে আঘাত করার অপরাধ করেছেন।
যেহেতু তিনি বিগত ১৬ বছরে ২.৫০ কোটি অস্পৃশ্য বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীকে ভাতা দিয়ে সমাজে মর্যাদার সাথে বাঁচিয়ে রেখে অপরাধ করেছেন।
যেহেতু শেখ হাসিনা ভারত ও মিয়ানমারের সাথে আন্তর্জাতিক আদালতে মামলা করে বাংলাদেশের জন্য ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সার্বভৌম সামুদ্রিক এলাকা যুক্ত করার অপরাধ করেছেন।
যেহেতু শেখ হাসিনা প্রতিবছর ১.৬০ কোটি শিক্ষার্থীকে উপবৃত্তি ও বিনামূল্য বই দিয়ে দেশের শিক্ষার হার ৪৫% হতে ৭৬% এ উন্নীত করার অপরাধ করেছেন।
যেহেতু শেখ হাসিনা এদেশের ১৭ লাখ নারীকে মাসিক বিনামূল্যে ৩০ কেজি চাল দিয়ে বিনা খরচে শিক্ষা ও চাকরিতে কোটা দিয়ে নারীর ক্ষমতায়ন করে মোল্লাদের হেরেমখানার বিবির সংখ্যা কমানোর অপরাধ করেছেন।
যেহেতু শেখ হাসিনা বিশ্বব্যাংকের রক্তচক্ষু উপেক্ষা করে পদ্মাসেতু তৈরী দক্ষিণাঞ্চলের ৪.৮০ কোটি মানুষের চলাচল ও জীবনমান উন্নত করে রাজধানীর সাথে যোগাযোগ করার অপরাধ করেছেন।
যেহেতু শেখ হাসিনা ঢাকায় মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তৈরী করে ২.৫০ কোটি ঢাকাবাসীদের চলাচলের পথ আরামদায়ক করার মত অপরাধ করেছেন।
যেহেতু আসামী শেখ হাসিনা সারাদেশে ৫৪০০ কিলোমিটার মহাসড়ক, ১,০৩,৮১২ কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক, ১,১৬,৪৩৪ কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তা , ৬১৮৭১টি ব্রিজ/কালভার্ট নির্মাণ করে দূর্গম গ্রামাঞ্চলের মানুষকে শহরের সুবিধা দেওয়ার মত অপরাধ করেছেন।
যেহেতু শেখ হাসিনা ১০০% বিদ্যুৎ সুবিধা প্রদান করে দেশকে অন্ধকার থেকে আলোকিত করার অপরাধ করেছেন।
যেহেতু আসামী শেখ হাসিনা সারাদেশে ৩৪৭ টি হাসপাতাল, ১৪৪৬৭টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করে এবং ১৩৪৬৫ জন ডাক্তার নিয়োগ করে বার্ষিক ৮.৪০ কোটি রোগীর চিকিৎসার মাধ্যমে জীবন বাঁচানোর অপরাধ করেছেন।
যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের একসময়ের অপ্রাতিষ্ঠানিক কওমী শিক্ষাকে স্বীকৃতি প্রদান প্রায় ২৯০০০ মাদ্রাসার ৪৩ লাখ শিক্ষার্থীকে মূল ধারায় কাজ করার সুযোগ দিয়েছিলেন এবং সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার মাধ্যমে জামাত-হেফাজত-মোল্লাদের ধর্ম ব্যবসা বন্ধের অপরাধ করেছেন।
যেহেতু শেখ হাসিনা গত ১৬ বছরে এদেশের মাথাপিছু আয় ৬৮৬ ডলার থেকে ২৮১৩ ডলারে উন্নীত করেছেন, দেশের বাজেট ৯৯৯৬২ কোটি হতে ৭,৬১,৭৮৫ কোটিতে উন্নীত করার গুরুতর অপরাধ করেছেন।
যেহেতু তিনি দেশের রপ্তানি ৬ বিলিয়ন থেকে ৫৭ বিলিয়ন ডলারে ও দেশের জিডিপি ৪৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার মত গুরুতর অপরাধ করেছেন।
যেহেতু আসামী শেখ হাসিনা করোনা মহামারীর সময়ে ৭.৩০ কোটি মানুষকে চিকিৎসা, খাদ্য ও অর্থ সহায়তা করে জীবন বাঁচানোর মত অপরাধ করেছেন।
যেহেতু আসামী শেখ হাসিনা পরাশক্তিদের বারবার অনুরোধ সত্বেও সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাটি বানানোর অনুমতি না দেওয়ার মত অপরাধ করেছেন।
যেহেতু শেখ হাসিনা এদেশে সন্ত্রাসী, চাঁদাবাজ ও জঙ্গীদের কঠোর হাতে দমন করে বিএনপি-জামাতের ক্ষতি করার মত অপরাধ করেছেন।
যেহেতু আসামী শেখ হাসিনা এদেশের দারিদ্র্যের হার ৪২% থেকে কমিয়ে ২০.৫% উন্নীত করার অপরাধ করেছেন।
যেহেতু আসামী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, যিনি ১৯৭১ সালে পাকিস্তানকে পরাজিত করে ৯৩০০০ পাকসেনাকে আত্মসমর্পণে বাধ্য করে বাংলাদেশকে স্বাধীন করার অপরাধ করছেন এবং তার কন্যা শেখ হাসিনা ১৯৭১ এর পরাজিত এদেশীয় রাজাকার, আলবদর, আলসামসদের বিচার করে শাস্তি দেওয়ার মত অপরাধ করেছেন।
সর্বোপরি যেহেতু শেখ হাসিনা এদেশকে তার পিতার স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করে বিশ্বমঞ্চে বাংলাদেশকে আসীন করার দুঃসাহস দেখিয়েছিলেন।
সেহেতু আসামী শেখ হাসিনাকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মৃত্যুদণ্ড ও বিলুপ্তি ঘোষণা করা হলো।
