রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে নীল রঙের দুটি ড্রামের ভেতর উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। নিহত ব্যক্তি হলেন মো. আশরাফুল হক (৪৩), যার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকায়। তার বাবার নাম আব্দুর রশিদ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার কিছু পর সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে।
তবে কীভাবে এবং কারা তাকে হত্যা করে সেখানে মরদেহ ফেলে যায় সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা পায়নি পুলিশ। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।
ন্যাশনিক্স/এজে
