ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দু’দিনের সরকারি সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আগামী ১৯ নভেম্বর তিনি ভারতের রাজধানীতে অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন।
সূত্র জানিয়েছে, খলিলুর রহমানের এই সফর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে। সম্মেলনের বাইরে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আলাদা বৈঠক হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বাংলাদেশের বর্তমান পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে দুই দেশের নীতিনির্ধারকদের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা জোরালো বলে মনে করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় উচ্চপর্যায়ের উপদেষ্টার ভারত সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দিল্লি সফর করেছিলেন।
ন্যাশনিক্স/এজে
