সীতাকুণ্ডে মানষিক প্রতিবন্ধী হত্যা মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার

অবশ্যই পরুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মানসিক প্রতিবন্ধী বেলাল হোসেনকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান।

গত শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজার এলাকায় ঘুমন্ত অবস্থায় গাছের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করা হয় মানষিক প্রতিবন্ধী বেলাল হোসেনকে। নিহত বেলাল হোসেন উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

মৃত বেলাল হোসেনের ভাই জাহাঙ্গীর আলমের বরাতে জানান, বেলাল মানষিক ভারসাম্যহীন হলেও কারও ক্ষতি করত না। এলাকার চুরি ছিনতাইকারীদের অন্যতম আতঙ্ক ছিলো বেলাল। 

উল্লেখ্য, ৫ই আগষ্ট পরবর্তী সময়ে তার এলাকার চুরি, ছিনতাই, চাঁদাবাজির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগও উঠেছে আসামী সুমনের উপর।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ