রাজধানীতে আ. লীগ সন্দেহে রিকশাচালক ও এক নারীর উপর সন্ত্রাসী হামলা

অবশ্যই পরুন

রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগপন্থী সন্দেহে মোহাম্মদ বাবু নামে এক রিকশাচালককে পিটিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী। হামলাকারীরা নিজেদের ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে পরিচিত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের কাছাকাছি স্থানে ঘটনাটি ঘটে। কয়েকজন ব্যক্তি বাবুকে ঘিরে শারীরিকভাবে আক্রমণ করে এবং পুলিশের উপস্থিতিতেই তাকে পাশের একটি মার্কেটে নিয়ে গিয়ে আরও মারধর করে। এক পর্যায়ে বাবু অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে তাকে পুলিশি গাড়িতে তোলার সময়ও হামলাকারীরা আবারও প্রহার করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশকে ঘটনাস্থলে নিষ্ক্রিয় অবস্থায় দেখা গেছে বলে স্থানীয়রা জানান। আহত বাবুর বাড়ি বরিশালের নেহালগঞ্জ এলাকায়।

অন্যদিকে, একই দিন দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার কারণে এক নারী হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ওই নারী ‘জয় বাংলা’ উচ্চারণ করলে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ