ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

অবশ্যই পরুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীন ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে টাকার ভল্ট অক্ষত রয়েছে বলে জানা গেছে।

ব্যাংকের চান্দুরা শাখার ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, রাত দুইটার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেয়। নাইটগার্ড বিষয়টি টের পেয়ে স্থানীয়দের খবর দিলে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজয়নগর ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে। আগুনে কাগজপত্র ও আসবাবপত্র পুড়েছে, তবে টাকার কোনো ক্ষতি হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কারা আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ