ঢাকার সূত্রাপুর এলাকায় আবারও একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং সবচেয়ে আলোচ্য বিষয় বাসে আগুন দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের গেটের ঠিক সামনে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং সরকারের দিকে সন্দেহের আঙুল তুলেছেন অনেকেই। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারা এবং কী উদ্দেশ্যে আগুন দিয়েছে, তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ঘটনার পরপরই ফেসবুক ও টুইটারে সমালোচনার ঝড় উঠে। অনেক ব্যবহারকারী দাবি করছেন, আগামী ১৩ তারিখ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ ও সহিংস হিসেবে উপস্থাপন করতেই সরকারপক্ষ পরিকল্পিতভাবে এমন অগ্নিকাণ্ড ঘটাতে পারে। তাদের বক্তব্য, ২০২৪ সালে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ অসংখ্য ঝটিকা ও বিক্ষোভ কর্মসূচি করেছে, কিন্তু কখনো সহিংসতার নজির হয়নি। তাহলে কর্মসূচির ঠিক আগমুহূর্তে হঠাৎ কেনো বাসে আগুন দেওয়া হচ্ছে এমন প্রশ্ন ছুড়ে অনেকেই বিষয়টিকে “সাজানো নাটক” বলছেন। কেউ কেউ মনে করছেন, ছাত্রসমাজ ও জনমনে বিরূপতা সৃষ্টি করে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করতে পারে সরকার।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মত বিরোধী বা সরকারি যে কোনো পক্ষই এমন সহিংসতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে, ফলে দেশে রাজনৈতিক অবিশ্বাস আরও ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যে রাজধানীর পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বাড়তে থাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন বাড়ছে।
ন্যাশনিক্স/একেএ
