আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা তুলে নিতে চান মির্জা ফখরুল

অবশ্যই পরুন

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাদের দল প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়।

তিনি জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, ক্ষমতায় গেলে সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেবে বিএনপি।

জামায়াত প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে চাপ সৃষ্টি করে নিজেদের দাবি আদায়ের চেষ্টা করছে তারা। মির্জা ফখরুল বলেন, “তারা পিআর আর গণভোটের কথা বলে। এগুলো আমরা মেনে নিতে রাজি নই।”

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ