পুলিশের নজরদারির মধ্যেই যশোর আদালতপাড়া থেকে যুবলীগের বিক্ষোভ মিছিল

অবশ্যই পরুন

পুলিশের বিশেষ সতর্কতা জারি থাকা সত্ত্বেও যশোর শহরে প্রকাশ্যে বিক্ষোভ করেছে যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে শহরের আদালতপাড়া এলাকা থেকে একটি মিছিল বের হয়, যা নিয়ে স্থানীয় অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মিছিলের ভিডিওটি যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আলমগীর কবির সুমন (হাজি সুমন) তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েকজন নেতাকর্মী যশোর আইনজীবী সমিতি মিলনায়তনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে আদালতপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু করেন।

প্রশাসনের কড়া নজরদারি এবং রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা-সদৃশ পরিস্থিতির মাঝেও প্রকাশ্যে এমন আয়োজন করায় বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। তবে এ ঘটনায় এখনও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ