জনসমর্থন নেই, তাই জামায়াতের ছায়ায় রাজনীতি করছে এনসিপি : মির্জা ফখরুল

অবশ্যই পরুন

সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আয়োজন করা হয় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। সেখানে বক্তৃতা দিতে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এলাকায় এনসিপির তেমন কোনো শক্তি না থাকায় তারা জামায়াতের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, “তারা জনসমর্থন পাওয়ার বদলে শুধু পিআর নিয়ে ব্যস্ত। কিন্তু মানুষ এসব বোঝে না।”

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি যেসব সিদ্ধান্তে একমত হবে, সেগুলোর রাজনৈতিক দায়িত্ব দল নেবে; কিন্তু অন্যের ভুলের বোঝা বইতে রাজি নয়। ভোটের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “জামায়াত ভোটের কথা বলে মানুষকে নানা প্রলোভন দেয়। এসব দ্বিমুখী রাজনীতি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে তাদের টিকে থাকা কঠিন।”

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রায় নয় মাস ধরে সংস্কার প্রক্রিয়ার নামে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে এবং অনেক বিষয়ে বোঝাপড়া হয়েছে। কিন্তু যদি সম্মতির বাইরে জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, দেশের মানুষ তা মেনে নেবে না।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ