জুলাই ঐক্যের পাল্টা কর্মসূচি ১৩ নভেম্বর

অবশ্যই পরুন

আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিক্রিয়ায় পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে রাজনৈতিক সংগঠন ‘জুলাই ঐক্য’। সংগঠনটি জানিয়েছে, তারা সেদিন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জুলাই ঐক্যের মুখ্য সংগঠক মোসাদ্দেক ইবনে মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ উপায়ে দেশের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক ভারসাম্য রক্ষার পক্ষে আছি। প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা এবং রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই আমাদের অবস্থান জানানো হবে।”

তিনি আরও জানান, আগামী বুধবার ও বৃহস্পতিবার (১৩–১৪ নভেম্বর) ঢাকাসহ চট্টগ্রাম, বরিশাল ও সিলেটসহ দেশের চারটি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে জুলাই ঐক্য।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, “আমাদের লক্ষ্য হলো রাজনৈতিক সহিংসতা এড়িয়ে জনগণের অংশগ্রহণে একটি সমাধানমুখী পরিবেশ তৈরি করা।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ