ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
আগুন লাগার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে দ্রুত ট্রেন থামিয়ে সকল যাত্রীকে নিরাপদে নামানো হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে পুলিশ জানায়, আগুন লাগার কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়েছে এবং ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ময়মনসিংহ-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ন্যাশনিক্স/এজে
