রাজশাহীতে বিক্ষোভে অগ্নিদগ্ধ ছাত্রদল নেতা

অবশ্যই পরুন

রাজশাহীর চৌদ্দপাই এলাকায় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ চলাকালে টায়ারে আগুন দিতে গিয়ে সাবেক এক ছাত্রদল নেতার শরীরে আগুন লেগে যায়। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর তিনি দৌড়াতে শুরু করেন, পরে সহকর্মীরা তার জামা খুলে আগুন নেভান।

দগ্ধ ব্যক্তির নাম শহিদুল ইসলাম, তিনি জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শহিদুল বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নাসিরকে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকেরা এ বিক্ষোভ করেন। ঐ আসনে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন মনোনয়ন পেয়েছেন।

এ বিষয়ে নাসির হোসেন অস্থির জানান, “দীর্ঘদিন ধরে আসনটিতে কাজ করেছি। দল থেকে মনোনয়ন না দেওয়ায় আমার সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন। এসময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।”

ন্যাশনিক্স/এহ্র

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ