ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে সিলেট জেলা ছাত্রলীগের মশাল মিছিল

অবশ্যই পরুন

ঢাকা–লকডাউন কর্মসূচিকে সামনে রেখে সিলেট জেলা ছাত্রলীগ ঢাকা-সিলেট মহাসড়কে মশাল মিছিল করেছে। বৃহস্পতিবার রাতের এই মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ইউনুস সরকারের পদত্যাগ, এবং নতুন করে গঠিত ট্রাইব্যুনাল বাতিলের দাবি জানান। ছাত্রলীগ নেতারা বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং তা তারা মানেন না।

শুধু সিলেট নয়, দেশের অন্যান্য জেলাতেও একই দিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও মিছিল করেছেন। পটুয়াখালী, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেটে আয়োজিত বিভিন্ন শোভাযাত্রায় উল্লেখযোগ্য সংখ্যক জনতার উপস্থিতি দেখা গেছে। প্রতিটি মিছিল থেকেই ইউনূস সরকারের পদত্যাগ এবং লকডাউন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ