ঢাকার মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভোরের দিকে দুটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা। ভিক্টর পরিবহনের বাসদুটিতে কীভাবে আগুন লাগে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদের তথ্য অনুযায়ী, সকাল ৫টা ৪০ মিনিটের দিকে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, বাসগুলোতে আগুন দেওয়ার কারণ ও পেছনে কারা জড়িত, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও মেলেনি।
ন্যাশনিক্স/এজে
