সীতাকুণ্ডে প্রয়াত সমাজসেবক জোবায়দুল হক রাসেল ভাইয়ের জানাজায় মানুষের ঢল নামে। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, জনতার হৃদয়ে মানবিক নেতৃত্বের প্রতি শ্রদ্ধা এখনো অটুট।
স্থানীয় সূত্র জানায়, রাসেল ভাই ছিলেন বিনয়ী, পরোপকারী ও সহজ-সরল চরিত্রের একজন মানুষ। জীবদ্দশায় তিনি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সাহায্য করেছেন। তার জানাজায় গ্রামের মানুষ থেকে শুরু করে দূরদূরান্তের মানুষও উপস্থিত হন।
অংশগ্রহণকারীদের অনেকেই জানান,ফ্যাসিস্ট প্রবণতা ও বিভেদ সৃষ্টিকারী রাজনীতির বিপরীতে রাসেল ভাই ছিলেন মানবতার প্রতীক। একজন সাধারণ মানুষ হিসেবেই তিনি মানুষের মন জয় করেছিলেন।
একজন শোকাহত গ্রামবাসী বলেন, “মানুষকে ভালোবাসলেই মানুষ মনে রাখে,রাসেল ভাই তার জীবনের মাধ্যমে সেটাই প্রমাণ করে গেছেন।”
শেষ বিদায়ের মুহূর্তে সবাই দোয়া করেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
