উপদেষ্টার সম্ভাব্য জড়িত থাকার গুঞ্জন, দুবাইতে আরাভ খান গ্রেপ্তার

অবশ্যই পরুন

বিতর্কিত ব্যবসায়ী আরাভ খান দুবাইয়ে বিপুল পরিমাণ অর্থসহ গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, প্রায় দশ দিন আগে দুবাই কর্তৃপক্ষ আরাভ খানকে আটক করে এবং অর্থ পাচার তদন্তের অংশ হিসেবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জাওয়াদ নির্ঝর দাবি করেন, আটক করা বিপুল অর্থের সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের এক উপদেষ্টার নাম জড়ানোর অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত ওই উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ না পাওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশে একাধিক মামলায় পলাতক এই আরাভ খান দীর্ঘদিন ধরে দেশের অর্থ বিদেশে পাচার করে বিভিন্ন ব্যবসা পরিচালনার অভিযোগে আলোচনায় ছিলেন। একইসঙ্গে বাংলাদেশ পুলিশের এক কর্মকর্তাকে হত্যা মামলারও অন্যতম আসামি তিনি।

দুবাই কর্তৃপক্ষের তরফ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ