গণঅধিকার পরিষদের ২৫ নেতাকর্মীর দলত্যাগ, আওয়ামী লীগে যোগদান

অবশ্যই পরুন

গণঅধিকার পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির গুরুত্বপূর্ণ একাধিক নেতা সংগঠনটি থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা শহরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র সদস্য সচিবসহ প্রায় ২৫ জন সক্রিয় কর্মী। দলত্যাগের পর তারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।

নবযোাগদানকারীরা বলেন, “দেশকে জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে শেখ হাসিনার নেতৃত্বই একমাত্র ভরসা। তাই আমরা উন্নয়ন ও প্রগতির রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে চাই।”

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং বলেন, “যারা দেশের উন্নয়নের ধারায় শরিক হতে চান, আওয়ামী লীগ সবসময় তাদের জন্য উন্মুক্ত।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই যোগদান খাগড়াছড়ির রাজনৈতিক অঙ্গনে নতুন ভারসাম্য সৃষ্টি করতে পারে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনের আগে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ