ইউনূসের মন্তব্যে সতর্ক থাকার পরামর্শ দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী

অবশ্যই পরুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বক্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নেটওয়ার্ক-১৮ এর সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, “ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে বিভেদ চায় না। তবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত প্রস্তুত।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান যখন কোনো বক্তব্য দেবেন, তাঁর উচিত সেটি ভেবে বলা, যাতে ভুল বোঝাবুঝি না তৈরি হয়।”

রাজনাথ সিংয়ের এই মন্তব্য দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলনের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা ঠান্ডা হয়ে গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকে তাঁর কয়েকটি বক্তব্য ভারতে সংবেদনশীলভাবে গৃহীত হয়েছে বলে কূটনৈতিক মহলের ধারণা।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, “নয়াদিল্লি সব সময় ঢাকা-দিল্লি সম্পর্ককে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দেখতে চায়।”

এদিকে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক যোগাযোগে শীতলতা থাকলেও উভয় পক্ষই সম্পর্ক স্বাভাবিক রাখার পক্ষে কাজ করছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ