এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু!

অবশ্যই পরুন

বিচার ও সংস্কার বাস্তবায়নের নিশ্চয়তা পেলে বিএনপি বা জামায়াত যে কারো সঙ্গে জোটে যেতে পারে বলে জানিয়েছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ বৃহস্পতিবার রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বর্তমান সময়ে দেশ এক সংকটপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে যদি বিএনপি কিংবা জামায়াত সংস্কার প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং ভবিষ্যতে তা বাস্তবায়নের আশ্বাস দেয়, তাহলে আমরা তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় যেতে পারি।”

তবে তিনি স্পষ্ট করে বলেন, এনসিপি মূলত এককভাবে নির্বাচনে অংশ নিতে চায় এবং সবগুলো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। “আমাদের মৌলিক শর্ত হলো বিচার ও সংস্কারের অঙ্গীকার। এই শর্ত পূরণ না হলে আমরা কোনো দলের সঙ্গে জোটে যাব না,” যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি আজ থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। প্রতিটি আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

দলীয় সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন যাচাই-বাছাই চলবে এবং ১৫ নভেম্বর প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ