বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি মুক্তিযুদ্ধ করেছি ‘জয় বাংলা’ স্লোগানকে নিয়ে। বঙ্গবন্ধুর নেতৃত্ব আমার চিন্তাধারা ও মূল্যবোধের অংশ। যতদিন বেঁচে থাকব, আমি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর আদর্শকে স্মরণ করব।”
সিদ্দিকী আরও জানান, বিচার বিভাগের প্রতি তার আস্থা এখনও অটুট। তিনি উদাহরণ হিসেবে লতিফ ভাইয়ের জামিনের ঘটনাকে তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে, এ ধরনের অন্যায়ভাবে জেলে থাকা ব্যক্তিরা দ্রুত মুক্তি পাবেন। তিনি বলেন, “সরকারের উচিত শুভবুদ্ধি দেখানো এবং তাদের মুক্তি দেওয়া।”
ন্যাশনিক্স/একেএ
