ড. ইউনূসের নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে ৮৩ কোটি টাকার খাবার ব্যয়ের অভিযোগ

অবশ্যই পরুন

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের “জুলাই সনদ প্রণয়ন ঐকমত্য কমিশন”-এর বিরুদ্ধে নয় মাসে শুধু খাবার বাবদ ৮৩ কোটি টাকা ব্যয়ের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনাও সমালোচনা।

একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির এক শীর্ষ নেতা দাবি করেন, মাত্র সাতজন সদস্যের একটি কমিশন কীভাবে জনগণের করের ৮৩ কোটি টাকা শুধু খাবারের জন্য ব্যয় করতে পারে, সেটি জনগণের জানার অধিকার রয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা কি মানুষ, না রাক্ষসদের কমিশন? একজন মানুষ দিনে সাড়ে চার লাখ টাকার খাবার খেতে পারে নাকি?”

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপের ঝড়। অনেকে মজা করে লিখেছেন, “তাঁরা কি সোনার বিরিয়ানি, হীরার পায়েস, না কি প্লাটিনামের পোলাও খেয়েছেন?”

অভিযোগের হিসাব অনুযায়ী, সাত সদস্যের এই কমিশনের প্রতিজনের দৈনিক খাবারের ব্যয় প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা, অর্থাৎ ঘণ্টায় প্রায় ১৮ হাজার টাকারও বেশি। এ তথ্য সামনে আসার পর অনেকেই একে “রাষ্ট্রীয় অর্থের ভয়াবহ অপচয়” বলে আখ্যা দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, অভিযোগের সামান্য অংশও সত্য হলে এটি দেশের ইতিহাসে বড় ধরনের আর্থিক অনিয়মের দৃষ্টান্ত হয়ে থাকবে। সাধারণ মানুষ যখন নিত্যপণ্যের দাম সামলাতে হিমশিম খাচ্ছে, তখন এমন তথ্য রাষ্ট্রীয় জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

তবে এখন পর্যন্ত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সরকার বা “জুলাই সনদ প্রণয়ন ঐকমত্য কমিশন” কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। দেশজুড়ে এখন একটাই দাবিএকটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য প্রকাশ করা হোক।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ