বিভিন্ন অপ্রাসঙ্গিক ইস্যুকে সামনে এনে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে!

অবশ্যই পরুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, বিভিন্ন অপ্রাসঙ্গিক ইস্যুকে সামনে এনে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে। তাঁর অভিযোগ, নির্ধারিত প্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে।
অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য, বিএনপি এমন রাজনৈতিক কাঠামো চায় যেখানে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত থাকবে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসি’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. মোশাররফ জানান, তারেক রহমান কোনো ব্যক্তিগত বা পারিবারিক ব্র্যান্ড নন—তিনি দেশের জনগণের প্রতিনিধি। তাঁর ভাষ্য, সবচেয়ে বেশি নির্যাতন ও ভুক্তভোগী হওয়ার পরও বিএনপি ন্যায়বিচার চায় এবং নির্বাচন নিয়ে সক্রিয় প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, কেউ কেউ রাজনৈতিক সুবিধা নিতে বিভ্রান্তি ছড়াচ্ছে।

একই অনুষ্ঠানে আমীর খসরু বলেন, পররাষ্ট্রনীতিতে পারস্পরিক সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের নীতি বিএনপি অনুসরণ করতে চায়—যা তারেক রহমানের রাজনৈতিক চিন্তার অংশ। তিনি উল্লেখ করেন, সংস্কারের ধারণা প্রথম সামনে আনেন বেগম জিয়া ‘ভিশন ২০৩০’-এর মাধ্যমে, পরে তারেক রহমান দেন ২৭ দফার প্রস্তাব। পরবর্তী সময় যৌথ রাজনৈতিক রূপরেখা হিসেবে ৩১ দফা প্রকাশ করা হয়।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ