রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকায় পরিত্যক্ত কাঠের একটি বড় স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে ধোঁয়া দেখা গেলে কর্মীরা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান।
আগুনের স্থানটি নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন থেকে খুব দূরে ছিল না মাত্র কয়েকশো গজ ব্যবধানে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী এবং ঈশ্বরদী স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। মোট ৮টি ইউনিট সম্মিলিতভাবে আগুন নেভানোর অভিযান চালায়।
টানা প্রচেষ্টার ফলে দুপুর প্রায় ১টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।
ন্যাশনিক্স/একেএ
