প্রকাশ্য অভিব্যক্তিতে ফিরছেন শেখ হাসিনা, বাড়ছে কূটনৈতিক আগ্রহ

অবশ্যই পরুন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের আতিথেয়তায় অবস্থান করছেন, এবং ধীরে ধীরে তাঁর যোগাযোগ ও মত প্রকাশের সুযোগ আরও উন্মুক্ত হচ্ছে। ভারতের নিরাপত্তা ও মানবিক বিবেচনায় দেওয়া এই আশ্রয়ে তিনি নিয়মিত সংবাদমাধ্যম ও দলের নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রক্ষা করছেন।

গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে তাঁর সাক্ষাৎ ও আলোচনার খবর প্রকাশ পেয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশ্নের জবাবও তিনি দিচ্ছেন যা রাজনীতি বিশ্লেষকদের কাছে তাঁর রাজনীতি ও মতামত আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি রয়টার্স, এএফপি এবং দ্য ইন্ডিপেনডেন্টসহ তিনটি আন্তর্জাতিক মাধ্যমের প্রশ্নোত্তরের ভিত্তিতে তৈরি রিপোর্ট একযোগে প্রকাশিত হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি দেখায় যে শেখ হাসিনার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ এখনও প্রবল।

বিশেষজ্ঞরা বলেন, শুরুতে নিরাপত্তাজনিত বিধিনিষেধ থাকলেও সময়ের সঙ্গে তা শিথিল হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ সম্ভব হয়েছে যা আশ্রয়কালীন মানবিক সহায়তার অংশ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে শেখ হাসিনাকে আন্তর্জাতিক বা ভারতীয় গণমাধ্যমের সামনে সরাসরি, ‘ইন-পার্সন’ সাক্ষাৎকারেও দেখা যেতে পারে। এমন একটি সাক্ষাৎকার তাঁর অবস্থান, পরিকল্পনা ও ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে বৈশ্বিক কৌতূহল আরও বাড়াবে।

বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও এটি ইতিবাচক ধারা হিসেবে বিবেচিত হচ্ছে কারণ দুই দেশের যোগাযোগ, নিরাপত্তা ও আস্থার ভিত্তি আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন অনেকেই।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ