পদত্যাগের ঘোষণা দিয়ে নির্বাচনে আসছেন অ্যাটর্নি জেনারেল

অবশ্যই পরুন

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়ন চাইবেন তিনি।

তিনি বলেন, “আমি ভোটে অংশ নেব। মনোনয়ন চেয়েছি। এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে সময়মতো পদ ছেড়ে নির্বাচন করব।”

সংবাদ সম্মেলনে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।
তার দাবি, ওই রায় একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে দেওয়া হয়েছিল।

আসাদুজ্জামান আরও বলেন, “রায় ঘোষণার পর সেটি পরিবর্তন করা হয়েছিল, যা ফৌজদারি দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ভবিষ্যতে আপিল বিভাগের রায় গণতন্ত্র ও আগামী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।”

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ