ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের হাত থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলো গ্রামবাসী

অবশ্যই পরুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের কাছ থেকে এক যুবলীগ নেতাকে জোর করে ছাড়িয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।
ছিনিয়ে নেওয়া ব্যক্তি হলেন গাজী বোরহান উদ্দিন, যিনি অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে হত্যা সহ একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর বোরহান উদ্দিন বিভিন্ন মামলার আসামি হিসেবে পুলিশের নজরদারিতে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর ছড়িয়ে পড়লে তার ভাই গাজী গিয়াস উদ্দিনসহ বহু সমর্থক ক্যাম্পের সামনে জড়ো হয় এবং তাকে ছেড়ে দেওয়ার চাপ সৃষ্টি করে।

রাতের দিকে পুলিশ তাকে দু’টি সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল থানায় নেওয়ার চেষ্টা করলে পথেই হামলার মুখে পড়ে। হামলাকারীরা বলপ্রয়োগ করে বোরহান উদ্দিনকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন ঘটনার বিষয়ে মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিকে পুনরায় আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ