ঢাকা ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন ফাহমী গোলন্দাজ বাবেল

অবশ্যই পরুন

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং ঢাকা ১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক আগামী ১৩ নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছেন। আওয়ামীলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ,

” ১৩ তারিখকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হোন, ঢাকায় আমরা ১৩ তারিখে লক ডাউন দিয়েছি। সকাল সন্ধ্যা লক ডাউন, ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত যেন ঢাকা আমাদের দখলে থাকে, জয় বাংলার দখলে।” 

ময়মনসিংহ ১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল নানকের সাথে সমর্থন জানিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের লকডাউন সফল করতে নির্দেশনা দিয়েছেন ।

তিনি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, “Success Dhaka lockdown”

এই নির্দেশনার মধ্য দিয়ে আওয়ামীলীগের কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বলছেন আমরা প্রস্তুত হচ্ছি।

ন্যাশনিক্স/এপি 

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ