নমিনেশন হারিয়ে নীরব হান্নান, কর্মীদের চোখে হতাশার ছায়া

অবশ্যই পরুন

দিয়েছেন বিএনপির আলোচিত নেতা আলহাজ্ব এম এ হান্নান। দলীয় মনোনয়ন না পেয়ে এবার নিজ এলাকা জুড়ে সমালোচনার মুখে পড়েছেন এই নেতা। কয়েকদিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে,নমিনেশন না পেলে ফরিদগঞ্জ অচল করে দেবেন। কিন্তু দলের চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় এখন উল্টো তার মন্তব্যই স্থানীয়দের হাস্যরস ও ঠাট্টার বিষয়ে পরিণত হয়েছে।

বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় ফরিদগঞ্জ আসনে মনোনয়ন পেয়েছেন অন্য একজন স্থানীয় নেতা। এ খবরে এম এ হান্নানের সমর্থকরা সোমবার রাতে বিক্ষোভ মিছিল করলেও দলীয় পর্যায়ে তেমন কোনো সাড়া মেলেনি। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, কেন্দ্রের সিদ্ধান্ত মেনে চলা ছাড়া এখন তার হাতে তেমন কোনো বিকল্প পথ নেই।

ফরিদগঞ্জের বিভিন্ন সামাজিক মাধ্যমে হান্নানের আগের বক্তব্য ঘুরে বেড়াচ্ছে, যা নিয়ে চলছে নানা কৌতুক ও তির্যক মন্তব্য। অনেকেই বলছেন, রাজনীতিতে অতিরিক্ত আত্মবিশ্বাস মাঝে মাঝে উল্টো ফল বয়ে আনে।

এদিকে বিএনপির স্থানীয় নেতারা জানান, মনোনয়ন নিয়ে দলের ভেতরে মতবিরোধ স্বাভাবিক হলেও, কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা নেওয়া হতে পারে।

বর্তমানে ফরিদগঞ্জের রাজনৈতিক অঙ্গন অপেক্ষায় আছে,নমিনেশন না পেয়ে নীরব থাকা এম এ হান্নান কি পরবর্তী পদক্ষেপ নেবেন, নাকি দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন?

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ