‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!

অবশ্যই পরুন

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণার একদিনের মাথায় কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। সেই তালিকায় শিবচর থেকে কামাল জামান মোল্লার নামও ছিল।

মনোনয়ন ঘোষণার পর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, সমর্থকদের উদ্দেশে বক্তব্য শেষ করতে গিয়ে তিনি বলেন “তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা।”

স্লোগানটি উচ্চারণের পর তাকে হঠাৎ থেমে যেতে এবং মুখে দাঁত কামড়াতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও ব্যঙ্গ চলতে থাকে। অনেকেই প্রশ্ন তুলছেন, বিএনপির ভেতরে এর ফলে অসন্তোষ তৈরি হয়েছে কি না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা দলীয় অবস্থান ও মতাদর্শগত প্রশ্নে অস্বস্তির জন্ম দিতে পারে। ইতোমধ্যে মনোনয়ন স্থগিত হওয়ায় জোরালো জল্পনা তৈরি হয়েছে যে, ‘জয় বাংলা’ স্লোগানই এই সিদ্ধান্তের অন্যতম কারণ।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে দল বা সংশ্লিষ্ট নেতা কেউ মন্তব্য করেননি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ