মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত চার নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

অবশ্যই পরুন

বিএনপি দলীয় মনোনয়ন সংক্রান্ত সহিংসতা, হানাহানি এবং রাস্তা অবরোধের অভিযোগে চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতাদের মধ্যে আছেন: সেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার সন্ধ্যার পর তারা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি এবং রাস্তা অবরোধসহ বিভিন্ন জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর জন্য বিএনপি তাদের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, বহিষ্কৃত নেতারা বিএনপির সংসদ সদস্য আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ